সুপার শপ ও গ্রোসারি সফটওয়্যার
ভিড়ের সময় কাউন্টারে লাইন লম্বা হলে কাস্টমার চলে যায়। Jamdhmm Business বারকোডে কয়েক সেকেন্ডে বিল করে, আর পেছনে স্টক, মেয়াদ আর সাপ্লায়ারের হিসাব নিজে থেকেই রাখে।
যে সমস্যাগুলো দূর হয়
হাতে বিল করতে সময় লাগে, লাইন লম্বা হয়।
বারকোডে দ্রুত বিল, বিকাশ-নগদেও পেমেন্ট।
মেয়াদ পেরোনো পণ্য ধরা পড়ে না।
ব্যাচ ও মেয়াদ অনুযায়ী সতর্কবার্তা।
কোন পণ্য কবে শেষ হবে আন্দাজে চলে।
কম স্টকের তালিকা দেখে সময়মতো অর্ডার।
যা যা পাবেন
- বারকোডে দ্রুত বিল
- ব্যাচ, মেয়াদ আর কম স্টকের সতর্কবার্তা
- সাপ্লায়ার, ক্রয় অর্ডার আর পাওনা
- কাস্টমারের বাকি ও লয়্যালটি পয়েন্ট
- একাধিক আউটলেট ও স্টক ট্রান্সফার
- বিক্রি ও লাভের রিপোর্ট
সাধারণ প্রশ্ন
হাজার হাজার পণ্য রাখা যায়?
Starter প্লানে ২,০০০ পণ্য, Professional-এ ২০,০০০ আর Enterprise-এ সীমাহীন (ফেয়ার ইউজ)। পুরোনো পণ্যের তালিকা এক্সেল থেকে আনতেও আমরা সাহায্য করি।
ক্যাশিয়ার বেশি হলে কী হবে?
প্রতিটা ক্যাশিয়ারের আলাদা লগইন আর ভূমিকা (role) দেওয়া যায়, কে কী করতে পারবেন তা আপনি ঠিক করেন।
ফ্রি ট্রায়াল আছে কি?
হ্যাঁ। Jamdhmm Business ১৪ দিন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, Professional প্লানের সব ফিচারসহ। কোনো কার্ড লাগবে না। ট্রায়ালের মধ্যেই যেকোনো প্লান বেছে নিতে পারবেন।
দাম কত?
মাসে ৳১,২৯৯ থেকে শুরু (ভ্যাট আলাদা)। বছরে একসাথে নিলে ১০ মাসের দাম, অর্থাৎ ২ মাস ফ্রি। শাখা, ইউজার ও ফিচার অনুযায়ী Starter, Professional আর Enterprise — তিনটা প্লান আছে।
আমার ডেটা কি নিরাপদ?
প্রতিটা প্রতিষ্ঠানের ডেটা আলাদা রাখা হয়, অন্য কেউ দেখতে পায় না। প্রতিদিন ক্লাউডে ব্যাকআপ হয়, আর যখন দরকার আপনার ডেটা এক্সপোর্ট করে নিতে পারবেন।
মোবাইলে চলে? বাংলায় আছে?
হ্যাঁ। ফোন, ট্যাবলেট আর কম্পিউটার — যেকোনো ব্রাউজারে চলে, আলাদা কিছু ইনস্টল করতে হয় না। পুরো সফটওয়্যার বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যায়।
সেটআপ আর ট্রেনিং কে দেবে?
Starter প্লান কয়েক মিনিটে নিজেই চালু করা যায়। Professional বছরে নিলে আমরা বিনামূল্যে সেটআপ করে দিই, Enterprise-এ ডেটা আনা আর স্টাফ ট্রেনিংও থাকে। যেকোনো সমস্যায় ফোন বা WhatsApp-এ আমাদের টিম পাশে থাকে।
আমাদের টিম আপনার পাশে আছে
কোন প্লান লাগবে, কীভাবে শুরু করবেন — ফোন বা WhatsApp করুন, আমরা বুঝিয়ে সেটআপ করে দেব।
