স্কুল ও মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
জামিয়াতুন নূর আল কাসেমিয়া মাদ্রাসা তাদের ভর্তি, হাজিরা, পরীক্ষা আর ফলাফল আমাদের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে চালায়। প্রতিটা প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা, নিজস্ব ডেটা।
যে সমস্যাগুলো দূর হয়
রেজাল্ট তৈরিতে শিক্ষকদের রাত জাগতে হয়।
নম্বর দিলেই রেজাল্ট তৈরি।
কোন ছাত্রের ফি বাকি বের করতে সময় লাগে।
ফি আদায় আর বকেয়ার তালিকা এক ক্লিকে।
অভিভাবকদের জানাতে ফোন করতে হয়।
হাজিরা, ফি আর রেজাল্টের SMS।
যা যা পাবেন
- ভর্তি ও ছাত্রের তথ্য
- হাজিরা
- ফি আদায় ও বকেয়া
- পরীক্ষা ও রেজাল্ট
- অভিভাবকদের SMS ও ইমেইল
- হিসাব, শিক্ষক-কর্মচারী ও হোস্টেল
সাধারণ প্রশ্ন
মাদ্রাসায় কি ব্যবহার করা যায়?
হ্যাঁ। কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল আর কলেজ — সবার জন্যই। জামিয়াতুন নূর আল কাসেমিয়া মাদ্রাসা এখন এটা ব্যবহার করছে।
কতজন ছাত্রের জন্য কোন প্লান?
Starter ৩০০ ছাত্র পর্যন্ত, Professional ১,০০০ আর Enterprise ৩,০০০ ছাত্র পর্যন্ত। এর বেশি হলে আলাদা কোটেশন।
কেনার আগে দেখে নেওয়া যায়?
হ্যাঁ। আমরা নমুনা ডেটাসহ School Management System-এর একটা বিনামূল্যে ডেমো তৈরি করে আপনার সাথে বসে দেখাই। ফোন বা WhatsApp-এ সময় ঠিক করে নিন।
দাম কত?
মাসে ৳২,৪৯৯ থেকে শুরু (ভ্যাট আলাদা)। বছরে একসাথে নিলে ১০ মাসের দাম, অর্থাৎ ২ মাস ফ্রি। শাখা, ইউজার ও ফিচার অনুযায়ী Starter, Professional আর Enterprise — তিনটা প্লান আছে।
আমার ডেটা কি নিরাপদ?
প্রতিটা প্রতিষ্ঠানের ডেটা আলাদা রাখা হয়, অন্য কেউ দেখতে পায় না। প্রতিদিন ক্লাউডে ব্যাকআপ হয়, আর যখন দরকার আপনার ডেটা এক্সপোর্ট করে নিতে পারবেন।
মোবাইলে চলে? বাংলায় আছে?
হ্যাঁ। ফোন, ট্যাবলেট আর কম্পিউটার — যেকোনো ব্রাউজারে চলে, আলাদা কিছু ইনস্টল করতে হয় না। পুরো সফটওয়্যার বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যায়।
সেটআপ আর ট্রেনিং কে দেবে?
Starter প্লান কয়েক মিনিটে নিজেই চালু করা যায়। Professional বছরে নিলে আমরা বিনামূল্যে সেটআপ করে দিই, Enterprise-এ ডেটা আনা আর স্টাফ ট্রেনিংও থাকে। যেকোনো সমস্যায় ফোন বা WhatsApp-এ আমাদের টিম পাশে থাকে।
আমাদের টিম আপনার পাশে আছে
কোন প্লান লাগবে, কীভাবে শুরু করবেন — ফোন বা WhatsApp করুন, আমরা বুঝিয়ে সেটআপ করে দেব।
