সব সফটওয়্যার📚 Jamdhmm Academy

কোচিং সেন্টার সফটওয়্যার

রংপুর আর ঢাকার TAKARA জাপানিজ একাডেমি তাদের জাপানি ভাষার কোর্স আর ব্যাচ Jamdhmm Academy-তে চালায়। প্রতিটা ব্যাচ পূর্ণ রাখা আর প্রতিটা ছাত্রকে ধরে রাখাই লক্ষ্য।

মাসে ৳১,৪৯৯ থেকে (ভ্যাট আলাদা) কার্ড লাগবে না বাংলা ও ইংরেজি

যে সমস্যাগুলো দূর হয়

কোন ব্যাচে কতজন, কার ফি বাকি — খাতায় খুঁজতে হয়।

ব্যাচ অনুযায়ী ছাত্র আর বকেয়া ফি এক তালিকায়।

হাজিরা আর পরীক্ষার নম্বর আলাদা কাগজে।

হাজিরা, পরীক্ষা আর সার্টিফিকেট এক জায়গায়।

একাধিক শাখার হিসাব মেলে না।

সব শাখার রিপোর্ট একসাথে।

যা যা পাবেন

  • কোর্স, ব্যাচ ও ভর্তি
  • হাজিরা
  • ফি আদায় ও বকেয়া
  • পরীক্ষা ও সার্টিফিকেট
  • একাধিক শাখা
  • বাংলা ও ইংরেজি

সাধারণ প্রশ্ন

ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে কি চলবে?

হ্যাঁ। জাপানি, ইংরেজি বা অন্য যেকোনো ভাষার কোর্স, স্কিল ট্রেনিং আর ভর্তি কোচিং — সবার জন্য। TAKARA জাপানিজ একাডেমি এখন এটা ব্যবহার করছে।

কতজন ছাত্রের জন্য কোন প্লান?

Starter ১৫০ জন (ছাত্র ও স্টাফ মিলিয়ে) আর ১টা শাখা, Professional ৬০০ জন আর ৩টা শাখা, Enterprise-এ সীমাহীন।

ফ্রি ট্রায়াল আছে কি?

হ্যাঁ। Jamdhmm Academy ১৪ দিন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, Professional প্লানের সব ফিচারসহ। কোনো কার্ড লাগবে না। ট্রায়ালের মধ্যেই যেকোনো প্লান বেছে নিতে পারবেন।

দাম কত?

মাসে ৳১,৪৯৯ থেকে শুরু (ভ্যাট আলাদা)। বছরে একসাথে নিলে ১০ মাসের দাম, অর্থাৎ ২ মাস ফ্রি। শাখা, ইউজার ও ফিচার অনুযায়ী Starter, Professional আর Enterprise — তিনটা প্লান আছে।

আমার ডেটা কি নিরাপদ?

প্রতিটা প্রতিষ্ঠানের ডেটা আলাদা রাখা হয়, অন্য কেউ দেখতে পায় না। প্রতিদিন ক্লাউডে ব্যাকআপ হয়, আর যখন দরকার আপনার ডেটা এক্সপোর্ট করে নিতে পারবেন।

মোবাইলে চলে? বাংলায় আছে?

হ্যাঁ। ফোন, ট্যাবলেট আর কম্পিউটার — যেকোনো ব্রাউজারে চলে, আলাদা কিছু ইনস্টল করতে হয় না। পুরো সফটওয়্যার বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যায়।

সেটআপ আর ট্রেনিং কে দেবে?

Starter প্লান কয়েক মিনিটে নিজেই চালু করা যায়। Professional বছরে নিলে আমরা বিনামূল্যে সেটআপ করে দিই, Enterprise-এ ডেটা আনা আর স্টাফ ট্রেনিংও থাকে। যেকোনো সমস্যায় ফোন বা WhatsApp-এ আমাদের টিম পাশে থাকে।

আমাদের টিম আপনার পাশে আছে

কোন প্লান লাগবে, কীভাবে শুরু করবেন — ফোন বা WhatsApp করুন, আমরা বুঝিয়ে সেটআপ করে দেব।

আরো সফটওয়্যার