ইমপোর্ট ও এলসি ম্যানেজমেন্ট সফটওয়্যার
একটা এলসির মালে আসলে কত খরচ পড়ল — মার্জিন, কমিশন, ইন্স্যুরেন্স, টিটি, ডিউটি, পরিবহন, শ্রমিক — সব যোগ না হলে লাভ ভুল হিসাব হয়। TradeLedger প্রতিটা এলসির পুরো খরচ আর প্রতিটা বিক্রির লাভ দেখায়।
যে সমস্যাগুলো দূর হয়
এলসির খরচ এক্সেলে ছড়িয়ে থাকে।
প্রতিটা এলসির ল্যান্ডেড কস্ট এক জায়গায়।
মাল আসার পর ওজনের গরমিল ধরা পড়ে না।
রিসিভের সময় ওজনের পার্থক্য আলাদা হিসাবে।
কোন বিক্রিতে কত লাভ বোঝা যায় না।
প্রতিটা বিক্রিতে স্বয়ংক্রিয় লাভের হিসাব।
যা যা পাবেন
- এলসি রেজিস্টার, শিপমেন্ট ও বি/এল
- বিল অব এন্ট্রি
- ল্যান্ডেড কস্ট — মার্জিন থেকে কাটিং পর্যন্ত
- এলসি, লোকেশন আর তারিখ অনুযায়ী স্টক লট
- বিক্রি, পাওনা-দেনা, লোন ও চেক
- ডে বুক, ব্যাংক বুক ও টপ শিট
সাধারণ প্রশ্ন
কোন ধরনের আমদানিকারকের জন্য?
যারা এলসি খুলে মাল এনে ওজন বা পিস হিসেবে বিক্রি করেন — যেমন স্টিল, কাগজ, কাপড় বা কাঁচামালের আমদানিকারক। কাটিং আর ফেরতের হিসাবও আছে।
কাগজপত্রের মেয়াদ মনে রাখে?
হ্যাঁ। আমদানির প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হওয়ার আগে সতর্কবার্তা দেয়।
ফ্রি ট্রায়াল আছে কি?
হ্যাঁ। TradeLedger ১৪ দিন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, Professional প্লানের সব ফিচারসহ। কোনো কার্ড লাগবে না। ট্রায়ালের মধ্যেই যেকোনো প্লান বেছে নিতে পারবেন।
দাম কত?
মাসে ৳২,৯৯৯ থেকে শুরু (ভ্যাট আলাদা)। বছরে একসাথে নিলে ১০ মাসের দাম, অর্থাৎ ২ মাস ফ্রি। শাখা, ইউজার ও ফিচার অনুযায়ী Starter, Professional আর Enterprise — তিনটা প্লান আছে।
আমার ডেটা কি নিরাপদ?
প্রতিটা প্রতিষ্ঠানের ডেটা আলাদা রাখা হয়, অন্য কেউ দেখতে পায় না। প্রতিদিন ক্লাউডে ব্যাকআপ হয়, আর যখন দরকার আপনার ডেটা এক্সপোর্ট করে নিতে পারবেন।
মোবাইলে চলে? বাংলায় আছে?
হ্যাঁ। ফোন, ট্যাবলেট আর কম্পিউটার — যেকোনো ব্রাউজারে চলে, আলাদা কিছু ইনস্টল করতে হয় না। পুরো সফটওয়্যার বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যায়।
সেটআপ আর ট্রেনিং কে দেবে?
Starter প্লান কয়েক মিনিটে নিজেই চালু করা যায়। Professional বছরে নিলে আমরা বিনামূল্যে সেটআপ করে দিই, Enterprise-এ ডেটা আনা আর স্টাফ ট্রেনিংও থাকে। যেকোনো সমস্যায় ফোন বা WhatsApp-এ আমাদের টিম পাশে থাকে।
আমাদের টিম আপনার পাশে আছে
কোন প্লান লাগবে, কীভাবে শুরু করবেন — ফোন বা WhatsApp করুন, আমরা বুঝিয়ে সেটআপ করে দেব।
