সব সফটওয়্যার🛍️ Jamdhmm Business

দোকানের জন্য POS সফটওয়্যার

বিক্রি, স্টক আর হিসাব যদি এখনো খাতায় বা এক্সেলে চলে, দিনের শেষে মালিক জানতে পারেন না আজ আসলে কত লাভ হলো। Jamdhmm Business দোকানের পুরো কাজ এক জায়গায় আনে — কাউন্টার থেকে মালিকের ফোন পর্যন্ত।

মাসে ৳৯৯৯ থেকে (ভ্যাট আলাদা) কার্ড লাগবে না বাংলা ও ইংরেজি

যে সমস্যাগুলো দূর হয়

স্টক হাতে গুনতে হয়, কখন শেষ হয় টের পাওয়া যায় না।

প্রতিটা শাখার লাইভ স্টক, কম হলে সতর্কবার্তা।

বাকির হিসাব খাতায় লেখা, হারিয়ে যায়।

কাস্টমারের বাকি, জমা আর লয়্যালটি পয়েন্ট এক তালিকায়।

মালিক রাতে গিয়ে দিনের বিক্রি জানেন।

আজকের বিক্রি আর ৭ দিনের হিসাব যেকোনো জায়গা থেকে ফোনে।

যা যা পাবেন

  • বারকোডে দ্রুত বিল — নগদ, কার্ড, বিকাশ ও নগদ
  • স্টক, সাপ্লায়ার আর ক্রয় অর্ডার
  • কাস্টমারের বাকি, লয়্যালটি পয়েন্ট, কোটেশন ও রিটার্ন
  • একাধিক শাখা ও শাখার মধ্যে স্টক ট্রান্সফার
  • আয়-ব্যয়, ব্যাংক হিসাব ও লাভের রিপোর্ট
  • বাংলা ও ইংরেজি, ফোন থেকে কম্পিউটার

সাধারণ প্রশ্ন

কোন কোন দোকানে ব্যবহার করা যায়?

জেনারেল স্টোর, কাপড়ের দোকান, গ্রোসারি, ফার্মেসি, মোবাইল ও ইলেকট্রনিক্স — সব ধরনের দোকানেই। সাইনআপের সময় দোকানের ধরন বেছে নিলে স্ক্রিনগুলো সেই অনুযায়ী সাজানো হয়।

বারকোড প্রিন্টার আর স্ক্যানার লাগবে?

সাধারণ USB বারকোড স্ক্যানার দিয়েই বিল করা যায়। স্ক্যানার না থাকলে পণ্যের নাম লিখে খুঁজেও বিক্রি করা যায়।

ফ্রি ট্রায়াল আছে কি?

হ্যাঁ। Jamdhmm Business ১৪ দিন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, Professional প্লানের সব ফিচারসহ। কোনো কার্ড লাগবে না। ট্রায়ালের মধ্যেই যেকোনো প্লান বেছে নিতে পারবেন।

দাম কত?

মাসে ৳৯৯৯ থেকে শুরু (ভ্যাট আলাদা)। বছরে একসাথে নিলে ১০ মাসের দাম, অর্থাৎ ২ মাস ফ্রি। শাখা, ইউজার ও ফিচার অনুযায়ী Starter, Professional আর Enterprise — তিনটা প্লান আছে।

আমার ডেটা কি নিরাপদ?

প্রতিটা প্রতিষ্ঠানের ডেটা আলাদা রাখা হয়, অন্য কেউ দেখতে পায় না। প্রতিদিন ক্লাউডে ব্যাকআপ হয়, আর যখন দরকার আপনার ডেটা এক্সপোর্ট করে নিতে পারবেন।

মোবাইলে চলে? বাংলায় আছে?

হ্যাঁ। ফোন, ট্যাবলেট আর কম্পিউটার — যেকোনো ব্রাউজারে চলে, আলাদা কিছু ইনস্টল করতে হয় না। পুরো সফটওয়্যার বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যায়।

সেটআপ আর ট্রেনিং কে দেবে?

Starter প্লান কয়েক মিনিটে নিজেই চালু করা যায়। Professional বছরে নিলে আমরা বিনামূল্যে সেটআপ করে দিই, Enterprise-এ ডেটা আনা আর স্টাফ ট্রেনিংও থাকে। যেকোনো সমস্যায় ফোন বা WhatsApp-এ আমাদের টিম পাশে থাকে।

আমাদের টিম আপনার পাশে আছে

কোন প্লান লাগবে, কীভাবে শুরু করবেন — ফোন বা WhatsApp করুন, আমরা বুঝিয়ে সেটআপ করে দেব।

আরো সফটওয়্যার