সমিতি সফটওয়্যার
সমিতিতে আস্থা টিকে থাকে স্বচ্ছ হিসাবে। আমাদের সমিতি সফটওয়্যারে প্রতিটা সদস্যের চাঁদা, জমা আর লাভের ভাগ পরিষ্কারভাবে লেখা থাকে, সভায় যেকোনো প্রশ্নের উত্তর রিপোর্টেই পাওয়া যায়।
যে সমস্যাগুলো দূর হয়
কোন সদস্যের কত মাসের চাঁদা বাকি খাতায় খুঁজতে হয়।
প্রতিটা সদস্যের চাঁদা আর বকেয়া এক তালিকায়।
বিনিয়োগ আর লাভ বণ্টনে প্রশ্ন ওঠে।
প্রতিটা বিনিয়োগ আর লাভের ভাগ লেখা থাকে।
সভার আগে হিসাব মেলাতে দিন লাগে।
রিপোর্ট তৈরি থাকে যেকোনো সময়।
যা যা পাবেন
- সদস্যের তথ্য ও মাসিক চাঁদা
- জমা ও রসিদ
- ব্যাংক হিসাব
- বিনিয়োগ ও লাভ বণ্টন
- সদস্যভিত্তিক বকেয়ার তালিকা
- বাংলায় রিপোর্ট
সাধারণ প্রশ্ন
কত সদস্যের সমিতিতে চলবে?
Starter ৩০০ সদস্য পর্যন্ত, Professional ১,৫০০ আর Enterprise-এ সীমাহীন। ছোট পারিবারিক সমিতি থেকে বড় সমবায় — সবার জন্য।
পুরোনো খাতার হিসাব কি আনা যাবে?
হ্যাঁ। পুরোনো সদস্য আর চাঁদার তথ্য এক্সেল বা খাতা থেকে আমরা সফটওয়্যারে তুলে দিই।
কেনার আগে দেখে নেওয়া যায়?
হ্যাঁ। আমরা নমুনা ডেটাসহ Somiti Management System-এর একটা বিনামূল্যে ডেমো তৈরি করে আপনার সাথে বসে দেখাই। ফোন বা WhatsApp-এ সময় ঠিক করে নিন।
দাম কত?
মাসে ৳১,৪৯৯ থেকে শুরু (ভ্যাট আলাদা)। বছরে একসাথে নিলে ১০ মাসের দাম, অর্থাৎ ২ মাস ফ্রি। শাখা, ইউজার ও ফিচার অনুযায়ী Starter, Professional আর Enterprise — তিনটা প্লান আছে।
আমার ডেটা কি নিরাপদ?
প্রতিটা প্রতিষ্ঠানের ডেটা আলাদা রাখা হয়, অন্য কেউ দেখতে পায় না। প্রতিদিন ক্লাউডে ব্যাকআপ হয়, আর যখন দরকার আপনার ডেটা এক্সপোর্ট করে নিতে পারবেন।
মোবাইলে চলে? বাংলায় আছে?
হ্যাঁ। ফোন, ট্যাবলেট আর কম্পিউটার — যেকোনো ব্রাউজারে চলে, আলাদা কিছু ইনস্টল করতে হয় না। পুরো সফটওয়্যার বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যায়।
সেটআপ আর ট্রেনিং কে দেবে?
Starter প্লান কয়েক মিনিটে নিজেই চালু করা যায়। Professional বছরে নিলে আমরা বিনামূল্যে সেটআপ করে দিই, Enterprise-এ ডেটা আনা আর স্টাফ ট্রেনিংও থাকে। যেকোনো সমস্যায় ফোন বা WhatsApp-এ আমাদের টিম পাশে থাকে।
আমাদের টিম আপনার পাশে আছে
কোন প্লান লাগবে, কীভাবে শুরু করবেন — ফোন বা WhatsApp করুন, আমরা বুঝিয়ে সেটআপ করে দেব।
